এই মাত্র পাওয়া

Like Now

মস্কোতে বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর উদ্‌যাপন

রাশিয়ার মস্কোতে বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক কোরের সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত এ আয়োজনে ১৫০ জনের বেশি অতিথি অংশ নেন।

রাশিয়ান অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল কো-অপারেশন (আরএএমএস) ও রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশ এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দুই দেশের কূটনীতিক, সরকারি প্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ- এর স্বাগত বক্তব্য পাঠ করা হয়। আরএএমএস-এর চেয়ারম্যান সের্গেই কালাশনিকভ এবং বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত এ. জি. খোজিন বক্তব্য দেন।

বাংলাদেশি রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম স্বাধীনতা-পরবর্তী সময়ে সোভিয়েত ইউনিয়নের সহায়তার কথা উল্লেখ করেন এবং বর্তমান সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশের সভাপতি মিয়া সাত্তার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, জন কূটনীতির মাধ্যমে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানো সম্ভব।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা ও শিল্প প্রদর্শনীর আয়োজন ছিল। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় করবে।

Frontpage বাংলার আরও সংবাদ

সরকার আসে সরকার যায়, বিশৃঙ্খল পরিবহন খাত শুধু হাত বদলায়

প্রতিদিন সকালে অফিসগামী মানুষের একটাই প্রার্থনা, ‘আজ যেন কোনোভাবে সময়মতো পৌঁছাতে পারি।’ ঢাকার রাস্তায় বের হলে মনে হয়, প্রতিটি মানুষ একেকজন যোদ্ধা—যাকে

এবার বিনা শর্তে ক্ষমা চাইলেন জামায়াতের আমির

বিনা শর্তে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, ১৯৪৭ সাল থেকে এখন পর্যন্ত কেউ জামায়াতের দ্বারা কোনো কষ্ট

ইসলামবিরুদ্ধ দাবিতে ফরিদপুরে বিচারগানের আয়োজন বন্ধ করে দিল প্রশাসন

ফরিদপুরের নগরকান্দায় ‘ইসলাম পরিপন্থী’ বলে অভিযোগ পাওয়ার পর বিচারগানের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজারে গতকাল বুধবার